ঝড় উড়িয়ে দিল ম্যান সিটির ম্যাচ
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি-সান্ডারল্যান্ডের ম্যাচটি ঝড়ো বাতাসের কারণে হতে পারেনি। বুধবার রাতে বাতিল হয়েছে এভারটন-ক্রিস্টাল প্যালেস ম্যাচটিও।
ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল
শীর্ষে ওঠার সুযোগ হারালো আর্সেনাল
ক্লাব কর্মকর্তারা জানান, ঝড়ো বাতাসের মধ্যে দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে ম্যাচদুটি স্থগিত করা হয়েছে।
ম্যানচেস্টার সিটির ইতিহাদ স্টেডিয়ামের ম্যাচটি ক্লাবের নিরাপত্তা কর্মকর্তা ও স্থানীয় পুলিশের পরামর্শে বাতিল করা হয়।
বিরূপ আবহাওয়ার কারণে স্টোক সিটি ও সোয়ানসির ম্যাচটি ১৫ মিনিট দেরিতে শুরু হয়।
ফুলহ্যামের মাঠে দু’দুবার পিছিয়ে পড়েও ৩-২ গোলের দুর্দান্ত জয় পেয়েছে লিভারপুল। অন্য ম্যাচে টটেনহ্যাম ৪-০ গোলে হারিয়েছে নিউ ক্যসলকে।
বুধবার রাতে অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ হারায় আর্সেনাল।
ইতিহাদে ম্যাচটি হলে এবং তাতে ম্যান সিটি জিতলে চেলসিকে সরিয়ে তারাই পয়েন্ট তালিকার শীর্ষে চলে যেতো।
২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা চেলসির চেয়ে এক পয়েন্ট পিছিয়ে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫৪।
