ফুটবল-উন্নয়নে যুক্তরাষ্ট্রের সাহায্য চান সালাউদ্দিন
দেশের ফুটবলের উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘমেয়াদী সাহায্য চেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন।
শুক্রবার বাফুফে ভবন সংলগ্ন সিনথেটিক টার্ফে প্রদর্শনী ম্যাচ দেখতে আসা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনার উদ্দেশে তিনি, “যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র। তাদের কাছ থেকে আমরা দীর্ঘমেয়াদী সহযোগিতা চাই। আশা করি তারা আমাদের আবেদনে সাড়া দেবে।”যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, “বাফুফের আবেদন আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবো। আমার পক্ষ থেকেও তাদের যথাসাধ্য সাহায্য করার আন্তরিক চেষ্টা থাকবে।”যৌথ সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দুই সাবেক ফুটবলার এবং বর্তমানে কোচ টনি সানে ও লিন্ডা হ্যামিল্টনের অধীনে তিন দিনের প্রশিক্ষণ শিবির শেষে দুটি প্রদর্শনী ম্যাচ হয়।এই দুই কোচ বাংলাদেশের বয়স ভিত্তিক দুটি দলকে প্রশিক্ষণ দিতে ঢাকায় এসেছেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রশিক্ষণ শিবির বৃহস্পতিবার শেষ হয়েছে।
