২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েনস আইরেসে খেলবেন না নাদাল

আগামী সোমবার থেকে বুয়েনস আইরেসে শুরু হতে যাওয়া এটিপি টুর্নামেন্টে খেলতে পারবেন না রাফায়েল নাদাল। কারণ পিঠের চোট এবং পেটের পীড়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2014, 06:01 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

গত মাসে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলার সময় পিঠের চোটে পড়েন এই স্প্যানিশ তারকা। এই চোটের সঙ্গে পেটের পীড়াও যোগ হওয়ায় বুয়েনস আইরেসের জন্য প্রস্তুতি নিতে পারেননি নাদাল।আর্জেন্টিনা সফরে যেতে না পারার কথা জানিয়ে তিনি বলেন, “পেটের সমস্যার কারণে আজ (বৃহস্পতিবার) সকালে আমি প্রস্তুতি নিতে পারিনি। (চোট থেকে) সেরে ওঠার জন্য যা যা করা দরকার তার কিছুই করতে পারিনি।”“টুর্নামেন্টটি শুরু হতে মাঝে আর তিন দিন আছে। অস্ট্রেলিয়ান ওপেনের পর একটা দিনও আমি অনুশীলন করতে পারিনি। বুয়েনস আইরেসের গুরুত্বপূর্ণ টুর্নামেন্টটি খেলার জন্য প্রস্তুতি এত কম সময়ে নেয়া আমার পক্ষে সম্ভব নয়,” যোগ করেন ১৩টি গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল।অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেও পিঠের ব্যথার কারণে শিরোপার জন্য তেমন লড়াই করতে পারেননি নাদাল। সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কার কাছে হেরে যান তিনি।