২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নভোএয়ার গলফে চ্যাম্পিয়ন জামাল

নভোএয়ার ওপেন গলফের পেশাদার বিভাগের শিরোপা জিতেছেন মো. জামাল হোসেন মোল্লা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 06:02 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বুধবার কুর্মিটোলা গলফ কোর্সে পারের চেয়ে পাঁচ শট কম খেলেছেন জামাল। চার রাউন্ড মিলে ১৬ শট কম খেলেছেন তিনি।

পারের চেয়ে মোট ১১ শট কম খেলে পেশাদার বিভাগে দ্বিতীয় হয়েছেন মো. জাকিরুজ্জামান। আর সাত শট কম খেলে তৃতীয় হয়েছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান।

প্রতিযোগিতার ‘অ্যামেচার’ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সজীব আলী। চার রাউন্ড মিলে পারের চেয়ে ১৫ শট কম খেলেছেন তিনি।

বাংলাদেশের পেশাদার গলফার অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের শীর্ষ গলফাররা অংশ নেন।