২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান সিটির মাঠে চেলসির জয়

ম্যানচেস্টার সিটিকে তাদের মাঠেই হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই জমিয়ে দিল চেলসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 10:27 AM

Updated : 01 Sep 2026, 12:21 PM

সোমবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে ব্রানিস্লাভ ইভানোভিচের একমাত্র গোলে জয় পায় জোসে মরিনিয়োর দল।

ইতিহাদে মৌসুমে প্রথমবারের মতো হারলো মানুয়েল পেল্লেগ্রিনির দল। নিজেদের মাঠে এর আগে লিগের ১১টি ম্যাচের প্রতিটিতেই জিতেছিল সিটি।

এ মৌসুমে গোলের বন্যা বইয়ে দেয়া ম্যানচেস্টার সিটির আক্রমণের জবাব দিতে পাল্টা আক্রমণের ছক কষেছিলেন মরিনিয়ো, মাঠে যা বাস্তবায়নে পুরোপুরি সফল হয়েছে চেলসি।

ইপিএল -এ মৌসুমে ৬৮ গোল করা ম্যানসিটির আক্রমণভাগই সবচেয়ে শক্তিশালী। অন্যদিকে সবচেয়ে কম (২০টি) গোল খেয়েছে চেলসি।

চেলসির কৌশলী খেলার কারণে ২০১০ সালের নভেম্বরের পর এই প্রথমবারের মতো নিজেদের মাঠে গোল পায়নি ম্যানসিটি। আর নিজেদের গোলপোস্ট ঠিকই সামলে রেখেছে চেলসির রক্ষণভাগ।

উল্টো স্যামুয়েল এতো, নেমানিয়া মাতিচ আর গ্যারি কাহিলের প্রচেষ্ঠা গোলপোস্টে বাধা না পেলে বড় ব্যবধানেই জিততে পারতো চেলসি।

দুই দলই এখন পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে আছে। তবে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।

ইপিএল-এর পয়েন্ট তালিকার প্রথম সাত দল:

দল

ম্যাচ

জয়

ড্র

হার

গোল-পার্থক্য

পয়েন্ট

আর্সেনাল

২৪

১৭

৪

৩

২৬

৫৫

ম্যানচেস্টার সিটি

২৪

১৭

২

৫

৪১

৫৩

চেলসি

২৪

১৬

৫

৩

২৪

৫৩

লিভারপুল

২৪

১৪

৫

৫

২৯

৪৭

এভারটন

২৪

১২

৯

৩

১২

৪৫

টটেনহ্যাম

২৪

১৩

৫

৬

-১

৪৪

ম্যানচেস্টার ইউনাইডেট

২৪

১২

৪

৮

১০

৪০