জিব্রাল্টার দাবায় জিয়ার জয়
জিব্রালটার দাবা উৎসবের মাস্টার্স বিভাগের দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। জার্মানির ইয়েন্স ভাইশেল্টকে হারিয়েছেন তিনি।
প্রথম রাউন্ডে সুইজারল্যান্ডের স্টেফান হিয়ারের সঙ্গে ড্র করেন জিয়া।৪৯টি দেশের ৬৮জন গ্র্যান্ড মাস্টারসহ ২৫৪ জন দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
