২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী, ঊষার শিরোপা-লড়াই

বুধবার ক্লাব কাপ হকি টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও ঊষা ক্রীড়া চক্র।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2014, 09:01 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলা শুরু হবে বেলা পৌনে তিনটায়।গতবার এই প্রতিযোগিতার ফাইনালে আবাহনীকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ঊষা।

এবার তাই শিরোপা জিততে মরিয়া আবাহনীর কোচ মাহবুব হারুন। মঙ্গলবার তিনি বলেন, “আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। ফাইনালে উঠে এবার আর খালি হাতে ফিরতে চাই না। আশা করি ফাইনালে আমরাই জিতবো, খেলোয়াড়রা আমাকে হতাশ করবে না। ঊষাকে হারানোর সামর্থ্য আমার দলের আছে।”ঊষার কোচ মামুনুর রশিদের চোখেও শিরোপার স্বপ্ন। তিনি বলেন, “আবাহনী শক্তিশালী প্রতিপক্ষ। তবে তাদের হারিয়ে শিরোপা জেতার ক্ষমতা আমার দলের আছে।”সেমিফাইনালে আবাহনী ৭-০ গোলে অ্যাজাক্স ক্লাবকে এবং ঊষা ৫-১ গোলে সোনালী ব্যাংককে হারিয়েছে।