২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুর প্রতিশোধে শীর্ষে ফিরলো আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আর্সেনাল। সোমবার অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে আর্সেন ভেঙ্গারের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2014, 01:59 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

দলকে এগিয়ে দেন মিডফিল্ডার জ্যাক উইলশেয়ার (মাঝে)। ছবি: রয়টার্স দলকে এগিয়ে দেন মিডফিল্ডার জ্যাক উইলশেয়ার (মাঝে)। ছবি: রয়টার্স

আর্সেনালের দ্বিতীয় গোলের পর উদযাপন ফরাসি স্ট্রাইকার অলিভিয়ে জিরুদের। ছবি: রয়টার্স আর্সেনালের দ্বিতীয় গোলের পর উদযাপন ফরাসি স্ট্রাইকার অলিভিয়ে জিরুদের। ছবি: রয়টার্স

চলতি মৌসুমে লিগে নিজেদের প্রথম ম্যাচে এই অ্যাস্টন ভিলার কাছেই ঘরের মাঠে ৩-১ গোলে হেরে বাজে সূচনা হয়েছিল ‘গানার্স’ নামে পরিচিত দলটির। ফিরতি লেগে তাই নেয়া হলো মধুর প্রতিশোধও।

লিগে টানা চতুর্থ জয়ে ২১ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট পেয়েছে আর্সেনাল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ও চেলসির পয়েন্ট যথাক্রমে ৪৭ ও ৪৬।

প্রতিপক্ষের মাঠে আর্সেনালের দু'টি গোলই এসেছে প্রথমার্ধে। ৩৪ মিনিটে স্পেনের ডিফেন্ডার মনরিলের পাস থেকে দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার জ্যাক উইলশেয়ার।

আর্সেনালের দ্বিতীয় গোলের পর উদযাপন ফরাসি স্ট্রাইকার অলিভিয়ে জিরুদের। ছবি: রয়টার্স

আর্সেনালের দ্বিতীয় গোলের পর উদযাপন ফরাসি স্ট্রাইকার অলিভিয়ে জিরুদের

আর্সেনালের দ্বিতীয় গোলের পর উদযাপন ফরাসি স্ট্রাইকার অলিভিয়ে জিরুদের। ছবি: রয়টার্স

পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ওঠার আগেই স্বাগতিক শিবিরে দ্বিতীয় ধাক্কা দেন ফরাসি স্ট্রাইকার অলিভিয়ে জিরুদ। উইলশেয়ারের লম্বা পাস দারুণভাবে আয়ত্তে নিয়ে অসাধারণ দক্ষতায় লক্ষ্যভেদ করেন জিরুদ।

৭৬ মিনিটে কঙ্গোর স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনটেকের গোলে ব্যবধান কমায় অ্যাস্টন ভিলার। তবে শেষপর্যন্ত আর্সেনালের পয়েন্টে ভাগ বসাতে পারেনি স্বাগতিকরা।