২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরার ও এডবার্গের ‘মেলবন্ধন’

কয়েক দিন আগে জার্মানির সাবেক তারকা বরিস বেকারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন বিশ্বের দুই নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ। এবার সুইডেনের সাবেক তারকা স্টেফান এডবার্গকে নিজের কোচিং দলের সঙ্গে যুক্ত করেছেন পুরুষদের টেনিসের সর্বকালের সফলতম খেলোয়াড় রজার ফেদেরার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2013, 06:06 PM

Updated : 13 Oct 2022, 03:09 PM

পুরনো খবর:

জোকোভিচের কোচ হলেন বরিস বেকার

সাবেক এক নম্বর খেলোয়াড় এবং ৬টি গ্র্যান্ড স্লাম জয়ী এডবার্গকে পাশে পেয়ে উচ্ছ্বসিত ফেদেরার। রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী বলেন, “স্টেফান আমার ছেলেবেলার নায়ক। তার সঙ্গে সময় কাটাতে এবং তার কাছ থেকে কিছু শিখতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

২০১২ উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়ে সর্বশেষ গ্র্যান্ড স্লাম জয়ের মধুর স্বাদ পাওয়া ফেদেরারের পাশে দাঁড়াতে পেরে এডবার্গও আনন্দিত। তিনি বলেন, “রজারের দলের অংশীদার হতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। আশা করি আমরা দুজনে মিলে তার সেরা খেলাটা ফিরিয়ে আনতে পারবো।”

নতুন দায়িত্বে এডবার্গের প্রথম ‘অ্যাসাইনমেন্ট’ অস্ট্রেলিয়ান ওপেন। ২০১৪ সালের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট শুরু হবে ১৩ জানুয়ারি থেকে।