২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোকোভিচের কোচ হলেন বরিস বেকার

জার্মানির সাবেক টেনিস তারকা বরিস বেকারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন বিশ্বের দুই নম্বর খেলোয়াড় সার্বিয়ার নোভাক জোকোভিচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 05:19 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

টেনিস থেকে অবসরের পর ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞ হিসেবে কাজ চালিয়ে যাওয়া বরিস বেকার ছয়টি গ্র্যান্ড স্লাম জিতেছেন, যার মধ্যে ১৭ বছর বয়সে জেতা উইম্বল্ডনও আছে।

আগের কোচ মারিয়ান ভায়দাকেও কোচিং স্টাফ হিসেবে রেখে দিচ্ছেন জোকোভিচ। বরিস বেকারকে তাই তিনি দিয়েছেন 'প্রধান কোচ' -এর তকমা।

এ বছর স্পেনের রাফায়েল নাদালের কাছে শীর্ষস্থান হারান জোকেভিচ। তবে বছরের শেষ টুর্নামেন্ট এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে শীর্ষ বাছাই নাদালকে সহজেই হারিয়ে শিরোপা ধরে রাখেন তিনি।

আগামী বছর টেনিস বিশ্বের বর্তমানের সবচেয়ে বড় দুই তারকার দ্বৈরথ যে ভালোই জমবে, তার আভাস এখনই পাওয়া যাচ্ছে। বেকারকে কাছে পেয়ে শীর্ষস্থান ফিরে পাওয়ার লড়াইয়ে ভালোমতোই নামবেন তার মতোই ছয়টি গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ।