২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের স্বস্তির জয়

শেষ দিকের গোলে ভ্যালেন্সিয়াকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ৩-২ গোলের এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ৫ পয়েন্ট ব্যবধান বজায় রেখেছে কার্লো আনচেলত্তির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 11:02 AM

Updated : 13 Oct 2022, 03:09 PM

পুরনো খবর:

কস্তার জোড়া গোলে আতলেতিকোর জয়
বার্সাকে পেদ্রোর বড়দিনের উপহার

চোট থেকে সেরে না ওঠায় ছিলেন না ওয়েলস তারকা গ্যারেথ বেল। তার বদলে খেলতে নামা আনহেল ডি মারিয়া ম্যাচের ২৮ মিনিটে ডিফেন্ডারদের কাটিয়ে দারুণ এক গোলে এগিয়ে নেন রিয়ালকে।

Image
গোলের পর উদযাপন আনহেল ডি মারিয়ার।

গোলের পর উদযাপন আনহেল ডি মারিয়ার।

Image
ভ্যালেন্সিয়ার জালে গোলের পর রোনালদোর উদযাপন।

ভ্যালেন্সিয়ার জালে গোলের পর রোনালদোর উদযাপন।

ম্যাচের ৩৪ মিনিটে পাবলো পিয়াত্তির হেডে সমতায় ফিরে ভ্যালেন্সিয়া। ছয় মিনিট বাদেই রিয়ালকে আবার এগিয়ে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফ্রি-কিক থেকে বল পেয়ে হেডে লিগের ১৮ নম্বর গোলটি করেন পর্তুগিজ এই তারকা। তবে তার চেয়ে এক গোল বেশি করে সর্বোচ্চ গোলদাতা এখন আতলেতিকোর দিয়েগো কস্তা।

দ্বিতীয়ার্ধে ভ্যালেন্সিয়াকে আবারও ম্যাচে ফেরায় ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ। নির্ধারিত সময়ের ৮ মিনিট আগে কোণাকুনি শটে ভ্যালেন্সিয়া গোলরক্ষককে পরাস্ত করে রিয়ালকে উদ্ধার করেন বদলি খেলোয়াড় হেসে রদ্রিগেস।

এই জয়ে হাসিমুখেই বড়দিন ও নববর্ষের ছুটিতে যেতে পারছেন আনচেলত্তি।

আগের ম্যাচে লিওনেল মেসি ও নেইমারের অনুপস্থিতি বার্সেলোনাকে বুঝতেই দেননি পেদ্রো। তার দারুণ হ্যাটট্রিকের সুবাদে লা লিগায় গেতাফেকে ৫-২ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

আগের দিন দিয়েগো কস্তার জোড়া গোলে লেভান্তেকে ৩-২ গোলে হারায়  আতলেতিকো মাদ্রিদ।

প্রায় দুই সপ্তাহ লা লিগার ক্লাবগুলো মাঠে নামবে আবার ৪ জানুয়ারি।

লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষ চার দল:

দল

ম্যাচ

জয়

ড্র

হার

গোল পার্থক্য

পয়েন্ট

বার্সেলোনা

১৭

১৫

১

১

৩৭

৪৬

আতলেতিকো মাদ্রিদ

১৭

১৫

১

১

৩৫

৪৬

রিয়াল মাদ্রিদ

১৭

১৩

২

২

২৮

৪১

আথলেতিক বিলবাও

১৭

১০

৩

৪

৫

৩৩