২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলানের সঙ্গে ড্রতে অপরাজিতই থাকলো রোমা

দুই বার এগিয়ে গিয়েও শেষমেশ ড্র করেই এসি মিলানের মাঠ ছাড়তে হলো রোমার। অবশ্য এক দিক থেকে সান্ত্বনা পেতে পারে রাজধানীর দলটি, ইতালির শীর্ষ ফুটবল লিগ সেরি আতে এখন পর্যন্ত যে অপরাজিত আছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 04:23 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

সোমবার রাতে সান সিরোতে মাত্তিয়া দেস্ত্রোর গোলে এগিয়ে যায় রোমা। স্বাগতিকদের ম্যাচের ২৯ মিনিটে সমতায় ফেরান ক্রিস্তিয়ান সাপাতা।

দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে গোল করে আবার রোমাকে এগিয়ে দেন কেভিন ট্রুটমান। তবে ম্যাচের ৭৭ মিনিটে মারিও বালোতেল্লির পাস থেকে গোল করে মিলানকে এক পয়েন্ট এনে দেন সুলেই মুনতারি।

এই ড্রয়ের ফলে সেরি আতে ১৬ ম্যাচ ধরে অপরাজিত থাকলো রোমা। তবে শেষ ছয়টি ম্যাচের পাঁচটিতেই ড্র করে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা জুভেন্টাসের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে গেল রুদি গার্সিয়ার দল।

ইতালির একমাত্র দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকা এসি মিলান আছে পয়েন্ট তালিকার দশ নম্বরে। লিগের ১৬ ম্যাচে মাত্র চারবার জিতেছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।