২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে বাংলাদেশের গলফ দল

ভারতে অপেশাদার গলফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে রোববার ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 09:09 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

ভারতের মুম্বাইয়ে ৯ থেকে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় বাংলাদেশ দলের চার খেলোয়াড় হলেন মোহাম্মদ নাজিম, মোহাম্মদ মুসা, সজীব আলী ও মোহাম্মদ সাগর।

দলের সঙ্গে কর্মকর্তা হিসেবে গেছেন কুর্মিটোলা গলফ ক্লাবের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবিদুর রেজা খান।