ইব্রার জোড়া গোলে পিএসজির সহজ জয়
চলতি মৌসুমে অপরাজিত থাকার রেকর্ড আরেক ম্যাচ বাড়ালো পিএসজি। রোববার জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে লিওকে সহজেই ৪-০ গোলে হারিয়েছে ফরাসি লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে সুইডেনের স্ট্রাইকার ইব্রাহিমোভিচ দুটি গোলই করেছেন পেনাল্টি থেকে। অপর দুই গোলদাতা হলেন উরুগুয়ের স্ট্রাইকার এদিনসন কাভানি ও ব্রাজিলের ডিফেন্ডার থিয়াগো সিলভা।
৩৬ মিনিটে হেডে গোল করে দলকে এগিয়ে দেন কাভানি। পাঁচ মিনিট বাদে কাভানিকেই ডি বক্সের মাঝে ফাউল করা হলে পেনাল্টি পায় পিএসজি। তা থেকেই ব্যবধান দ্বিগুন করেন ইব্রাহিমোভিচ।
পিএসজিকে এগিয়ে দেন এদিনসন কাভানি।
ইব্রাহিমোভিচ দু'টি গোলই করেছেন পেনাল্টি থেকে।
১৫ ম্যাচ শেষে সবার উপরে থাকা পিএসজির পয়েন্ট ৩৭। চার পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিল।
তিন নম্বরে থাকা মোনাকোর পয়েন্ট ৩২। শনিবার রেনেকে ২-০ গোলে হারায় বড় বাজেটের দলটি।
