২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেটেলের অনন্য রেকর্ডে মৌসুম শেষ ফর্মুলা ওয়ানের

আগেই এ বছরের ফর্মুলা ওয়ানের শিরোপা নিশ্চিত করেছিলেন রেড বুলের জেবাস্টিয়ান ফেটেল। রোববার ব্রাজিল গ্রাঁ পি জিতে ফর্মুলা ওয়ানের এক মৌসুমে টানা নয়টি রেস জেতার অনন্য রেকর্ড গড়লেন জার্মান এই তরুণ চালক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 12:46 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

পুরনো খবর:

জেবাস্টিয়ান ফেটেলের অনন্য রেকর্ড

এর আগে ইউএস গ্রাঁ পিতে এ মৌসুমে টানা আটটি রেস জিতে রেসিং কিংবদন্তি জার্মানির মিখায়েল শুমাখার ও ইতালির আলবের্তো আসকারির এক মৌসুমে টানা সাতটি রেস জেতার রেকর্ড ভেঙেছিলেন ফেটেল। ব্রাজিল গ্রাঁ পি জিতে তিনি ভাগ বসিয়েছেন তাদের আরো দুটি রেকর্ডে।

আসকারির দুই মৌসুম মিলিয়ে টানা নয়টি রেস জেতার রেকর্ডে ভাগ বসালেন ফেটেল। আগামী মৌসুমে রেকর্ডটি শুধু নিজের করে নেয়ার সুযোগ পাবেন তিনি। আর সাও পাওলোর ইন্টারলাগোস সার্কিটে মৌসুমের শেষ গ্রাঁ পি জিতে এ মৌসুমে ১৩টি রেস জেতা শুমাখারের রেকর্ডও ছুলেন ২৬ বছর বয়সী এই চালক।

গত মাসে ভারতে রেস জিতে টানা চারবারের মতো ফর্মুলা ওয়ানের শিরোপা নিশ্চিত করেছিরেন ২৬ বছর বয়সী ফেটেল। তার দল রেড বুলও ইতোমধ্যে কন্সট্রাক্টরস শিরোপা টানা চারবারের মতো জিতে নিয়েছে।

Image
ব্রাজিল গ্রাঁ প্রি জিতে উদযাপন ফেটেলের।

ব্রাজিল গ্রাঁ প্রি জিতে উদযাপন ফেটেলের।

Image
ব্রাজিল গ্রাঁ প্রি জিতে শ্যাম্পেইন ছিটিয়ে উদযাপন ফেটেলের।

ব্রাজিল গ্রাঁ প্রি জিতে শ্যাম্পেইন ছিটিয়ে উদযাপন ফেটেলের।

বেলজিয়ান গ্রাঁ পির পর থেকেই অপরাজিত আছেন ফেটেল। ব্রাজিলে এই জয় তার ক্যারিয়ারের ৩৯তম।

ব্রাজিলে জার্মান ফেটেলের পেছনে দ্বিতীয় হয়েছেন রেড বুলেরই আরেক চালক মার্ক ওয়েবার। ফেরারির ফের্নান্দো আলোনসো হয়েছেন তৃতীয়।

আর মৌসুম শেষে ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ফেটেলের পেছনে দ্বিতীয় হয়েছেন আলোনসো, তৃতীয় হয়েছেন মার্ক ওয়েবার।

ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সেরা ৫ চালক:

 চালকদেশদলপয়েন্ট
১জেবাস্তিয়ান ফেটেলজার্মানিরেড বুল৩৯৭
২ফের্নান্দো আলোনসোস্পেনফেরারি২৪২
৩মার্ক ওয়েবারঅস্ট্রেলিয়ারেড বুল১৯৯
৪লুইস হ্যামিল্টনইংল্যান্ডমার্সেডিস১৮৯
৫কিমি রাইকোনেনফিনল্যান্ডলোটাস১৮৩