জেবাস্টিয়ান ফেটেলের অনন্য রেকর্ড
আগেই এ বছরের ফর্মুলা ওয়ানের শিরোপা নিশ্চিত করেছিলেন রেড বুলের জেবাস্টিয়ান ফেটেল। রোববার ইউএস গ্রাঁ পি জিতে ফর্মুলা ওয়ানের এক মৌসুমে টানা আটটি রেস জেতার অনন্য রেকর্ড গড়লেন তিনি।
গত মাসে ভারতে রেস জিতে টানা চারবারের মতো ফর্মুলা ওয়ানের শিরোপা জিতেছিলেন জার্মানির ২৬ বছর বয়সী চালক ফেটেল। তার দল রেড বুলও ইতোমধ্যে কন্সট্রাক্টরস শিরোপা টানা চারবারের মতো জিতে নিয়েছে।
টানা আটটি রেস জিতে এই শুমাখার ও ইতালির আলবের্তো আসকারির রেকর্ড ভেঙেছেন তিনি।
ইউএস গ্রাঁ পিত ফেটেলের পেছনে দ্বিতীয় হয়েছেন লোটাসের রোমা গোঁজো এবং রেড বুলের আরেক চালক মার্ক ওয়েবার। ফেরারির ফের্নান্দো আলোনসো পঞ্চম হলেও এক রেস বাকি থাকতেই ফর্মুলা ওয়ানের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছেন।
বেলজিয়ান গ্রাঁ পির পর থেকেই অপরাজিত আছেন ফেটেল। টেক্সাসের এই জয় তার ক্যারিয়ারের ৩৮তম।
