২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট হ্যামকে হারিয়ে তৃতীয় স্থানে চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফিরেছে চেলসি। সুবাদে লিগের তৃতীয় স্থানে আছে জোসে মরিনিয়োর দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 01:44 AM

Updated : 13 Oct 2022, 03:04 PM

পুরনো খবর:

শীর্ষে সুসংহত আর্সেনাল
লিভারপুল-এভারটনের রোমাঞ্চকর ‘ডার্বি’
Image
গোলরক্ষক অস্কারকে ফেলে দিলে পেনাল্টি দেয় রেফারি।

গোলরক্ষক অস্কারকে ফেলে দিলে পেনাল্টি দেয় রেফারি।

ওয়েস্ট হ্যামের মাঠে চেলসির তিন গোলের দুটোই ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের। ২১ মিনিটে এই তারকা মিডফিল্ডারের সফল পেনাল্টিতে এগিয়ে যায় লন্ডনের ক্লাবটি। গোলরক্ষক ব্রাজিল মিডফিল্ডার অস্কারকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

৩৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেয়া দারুণ এক নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন অস্কার।

৮২ মিনিটে ম্যাচে ল্যাম্পার্ডের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয়ে যায় চেলসির।

এভারটনের মাঠ গুডিসন পার্কে দিনের প্রথম ম্যাচে দু-দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত  ৩-৩ গোলে ড্র করেছে লিভারপুল। ১২টি করে ম্যাচ খেলা লিভারপুল ও চেলসির সংগ্রহ ২৪ পয়েন্ট করে। তবে গোল গড়ে এগিয়ে থাকায় লিভারপুলের অবস্থান দ্বিতীয়।

আগের ম্যাচে সাউথহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়ে আর্সেনাল শীর্ষাসন সুসংহত করেছে। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেন ভেঙ্গারের দল।

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ৩ দল:

দল

ম্যাচ

জয়

ড্র

হার

গোল পার্থক্য

পয়েন্ট

আর্সেনাল

১২

৯

১

২

১৪

২৮

লিভারপুল

১২

৭

৩

২

১১

২৪

চেলসি

১২

৭

৩

২

১১

২৪