২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব হকিতে চট্টগ্রামের বিশাল জয়

বৃহস্পতিবার জাতীয় যুব হকি প্রতিযোগিতায় চট্টগ্রাম ১১-০ গোলে কিশোরগঞ্জকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 10:19 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিজয়ী দলের পক্ষে জয় চক্রবর্তী চারটি, শহীদুল ইসলাম তিনটি এবং নাজিমউদ্দিন ও খোরশেদুর রহমান দুটি করে গোল করেন।

অন্য দুই ম্যাচে সিলেট ৬-১ গোলে কুষ্টিয়াকে হারিয়েছে এবং কুমিল্লা ও ফেনী গোলশূন্য ড্র করেছে। আর ময়মনসিংহর বিপক্ষে ওয়াক-ওভার পেয়েছে সাতক্ষীরা।