স্পেন দলে দিয়েগো কস্তা
সম্প্রতি জন্মভূমি ব্রাজিলকে উপক্ষো করে স্পেনের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেন দিয়েগো কস্তা। স্পেনের নাগরিকত্ব পাওয়া এই স্ট্রাইকারের ইচ্ছাপূরণ হওয়ার পথে। এ মাসে ইকুয়েটরিয়াল গিনি ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলে সুযোগ পেয়েছেন তিনি।
স্পেনের জাতীয় দলে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত পঞ্চম ফুটবলার কস্তা।
১৬ নভেম্বর ইকুয়েটরিয়াল গিনির মাঠে খেলবে স্পেন। তার তিন দিন পর দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়নদের লড়াই।
এ মৌসুমে দারুণ ছন্দে আছেন আতলেতিকো মাদ্রিদে খেলা কস্তা। লা লিগায় ১২ ম্যাচে ১৩ গোল করে তিনি এখন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা।
স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক তাই তার দলে কস্তাকে উপেক্ষা করতে পারেননি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “স্পেনের হয়ে খেলার জন্য প্রয়োজনীয় সব শর্ত সে পূরণ করেছে। সে দারুণ ফর্মেও আছে।”
“আমার কোনো সন্দেহ নেই যে অন্যদের মতো সে-ও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
গত মার্চে ব্রাজিলের হয়ে রাশিয়া ও ইতালির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিলেন কস্তা। তবে গত জুনে কনফেডারেশন্স কাপের দলে সুযোগ পাননি।
স্পেন দল:
গোলরক্ষক: ইকার ক্যাসিয়াস, পেপে রেইনা, ভিক্তর ভালদেস।
ডিফেন্ডার: আলভারো আরবেলোয়া, রাউল আলবিওল, স্যার্হিও রামোস, আলবার্তো মোরেনা, হুয়ানফ্রান, জাভি মার্তিনেজ, ইনিগো মার্তিনেজ, নাচো মনরেল।
মিডফিল্ডার: স্যার্হিও বুসকেতস, চাভি আলোনসো, কোকে, আন্দ্রেস ইনিয়েস্তা, সান্তি কাজোরলা, সেস ফ্যাব্রেগাস।
ফরোয়ার্ড: জেসাস নাভাস, আলভারো নেগ্রেদো, পেদ্রো, দাভিদ ভিয়া, হুয়ান মাতা ও দিয়েগো কস্তা।
