২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিগে মোনাকোর প্রথম পরাজয়

ফরাসি লিগে চলতি মৌসুমে প্রথম হারের স্বাদ পেলো বড় বাজেটের দল মোনাকো। রোববার লিলের মাঠে ২-০ গোলে হেরে গেছে কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 01:36 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

পুরনো খবর:

কাভানির জোড়া গোলে পিএসজির জয়

স্বাগতিকদের জয়ের নায়ক স্ট্রাইকার নোলান। ২৭ ও ৭১ মিনিটে গোল দুটি করেন ২৬ বছর বয়সী এই খেলোয়াড়।

মোনাকো গোলের পরিষ্কার সুযোগ পেয়েছিল একবারই। কিন্তু ম্যাচের ৬৭ মিনিটে ফ্যালকাওয়ের শট দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন নাইজেরিয়ার গোলরক্ষক ভিনসেন্ত এনিয়েমা।

এই হারের ফলে তৃতীয় স্থানে নেমে গেছে মোনাকো। ১২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২৫। মোনাকোকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিল। সমান ম্যাচে তাদের পয়েন্ট ২৬। আর ২৮ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি।