২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে সেরেনা, লি না

ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও চীনের লি না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 05:19 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

শনিবার সেমি-ফাইনালে সার্বিয়ার ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে ৬-৪, ২-৬, ৬-৪ গেমে হারিয়েছেন সেরা বাছাই ৩২ বছর বয়সী সেরেনা।

অপর সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাকে ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন ২০১১ সালের ফ্রেঞ্চ ওপেন জয়ী লি না।

ফাইনালে জিতলেও এটি হবে সেরেনার চতুর্থ ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপ শিরোপা। আর এ বছরে ফেঞ্চ ওপেন ও ইউএস ওপেনসহ এরই মধ্যে দশটি শিরোপা জিতেছেন তিনি।

সেরেনার সামনে সর্বোচ্চ আয়ের রেকর্ডে গড়ার হাতছানি। অবশ্য এখানে না জিতলেও সর্বোচ্চ আয়ের রেকর্ডটা ঠিকই গড়বেন ৩২ বছর বয়সী সেরেনা। প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে এক মৌসুমে এক কোটি মার্কিন ডলারের বেশি আয় করবেন তিনি।

চ্যাম্পিয়ন হলে তার আয় হবে এক কোটি ২৩ লাখ ডলার আর রানার্সআপ হলে হবে এক কোটি ১৩ লাখ ডলার।