মালয়শিয়ায় দ্বিতীয় রাউন্ড শেষে ৫১তম সিদ্দিকুর
মালয়েশিয়ায় সিআইএমবি ক্লাসিকে দুই রাউন্ড শেষে যৌথভাবে ৫১তম অবস্থানে আছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর।
প্রথম রাউন্ডের হতাশাজনক ফলের পর দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলেছেন তিনি। ৭০ লাখ ডলারের এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পারের চেয়ে তিন শট বেশি খেলে ৬৫তম অবস্থানে ছিলেন সিদ্দিকুর। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে এক শট বেশি খেলেছেন তিনি।
পারের চেয়ে ১৩ শট কম খেলে শীর্ষস্থানে উঠে গেছেন যুক্তরাষ্ট্রের কেগান ব্র্যাডলি। দুইয়ে নেমে গেছেন ব্র্যাডলির স্বদেশী প্রথম রাউন্ড শেষে শীর্ষে থাকা রায়ান মুর (-৯)।
কিছুদিন আগেই ৮ লাখ ডলার প্রাইজমানির ম্যাকাও ওপেনে সপ্তম হয়েছিলেন এশিয়ান ট্যুর জেতা একমাত্র বাংলাদেশী সিদ্দিকুর।
