ম্যাকাও ওপেনে সপ্তম সিদ্দিকুর
ম্যাকাও ওপেনের দ্বিতীয় রাউন্ডে শীর্ষে থাকা বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুরকে অবশেষে সপ্তম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। শেষ দুই রাউন্ডের অপেক্ষাকৃত খারাপ ফলে পিছিয়ে পড়েন তিনি।
ম্যাকাও গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে ৮ লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে ৭ শট কম খেলে শীর্ষে ছিলেন সিদ্দিকুর। শনিবার পারের চেয়ে মাত্র এক শট কম খেলেন তিনি। তৃতীয় রাউন্ড শেষে ছিলেন দুই নম্বর অবস্থানে।
রোববার 'পার' -এ চতুর্থ রাউন্ড শেষ করায় সবমিলিয়ে পারের চেয়ে আট শট কম খেলেন তিনি, যৌথভাবে পান সপ্তম স্থান।
দ্বিতীয় রাউন্ড শেষে সবার উপরে ছিলেন সিদ্দিকুর।
চতুর্থ রাউন্ডে পারের চেয়ে নয় শট কম খেলে দ্বিতীয় হয়েছেন ভারতের অনির্বান লাহিড়ি (মোট -১৩)।
চারটি মেজর জয়ী দক্ষিণ আফ্রিকার আর্নি এলস (-১২) যৌথভাবে তৃতীয় হয়েছেন।
এশিয়ান ট্যুরের দ্বিতীয় ট্রফি পাওয়া না হলেও একটি স্বপ্ন পূরণ হয়েছে সিদ্দিকুর। যাকে আদর্শ হিসেবে দেখেন সেই আর্নি এলসের সঙ্গে রোববার শেষ রাউন্ডে খেলেছেন। দ্বিতীয় রাউন্ডে সিদ্দিকুরের পেছনে দ্বিতীয় অবস্থানে ছিলেন তার আদর্শ চারটি মেজর জয়ী এলস।
তিন জনের দলে ভাগ হয়ে প্রতিটি হোলের খেলা৬ হয়; সিদ্দিকুরের দলে এলস ছাড়াও অপর সদস্য ছিলেন শীর্ষে থাকা স্কট হেন্ড।
২০১০ সালে বাংলাদেশের হয়ে একমাত্র এশিয়ান ট্যুর জেতেন সিদ্দিকুর।
এ মৌসুমে ছয়টি টুর্নামেন্ট প্রথম দশের মধ্যে থেকে শেষ করেছেন সিদ্দিকুর। বর্তমানে এশিয়ার ট্যুরের অর্ডার অব মেরিটের দশম অবস্থানে আছেন তিনি।
