২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ে ফিরলো এসি মিলান

ইতালির ফুটবল লিগ সেরি আতে এক ম্যাচ পর আবারো জয়ের ধারায় ফিরলো এসি মিলান। শনিবার উদিনেজেকে ১-০ গোলে হারিয়েছে ইতালির অন্যতম জনপ্রিয় দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 02:39 PM

Updated : 25 Apr 2022, 07:24 PM

মৌসুমটা খুব খারাপভাবে শুরু হয়েছে মিলানের। আট ম্যাচে এটা তাদের মাত্র তৃতীয় জয়; পরাজয় তিনটিতে, অপর দুটি ম্যাচ ড্র।

এদিন ঘরের মাঠ সান সিরোতে স্বাগতিকদের জয়ের নায়ক স্লোভেনিয়ার মিডফিল্ডার ভাল্টার বিরসা। ২২ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিয়োর পাস থেকে জয়সূচক গোলটি করেন তিনি।

দিনের অপর ম্যাচে ক্যালিয়ারি ২-১ গোলে হারিয়েছে কাতানিয়াকে।

আগের দিন নাপোলিকে ২-০ গোলে হারিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে এএস রোমা। আট ম্যাচ শেষে এখন পর্যস্ত অপরাজিত রোমার পয়েন্ট ২৪। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি।

পুরনো খবর:

নাপোলিকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখলো রোমা