২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল: শুরুতেই বিধ্বস্ত বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাইপর্বে প্রথম ম্যাচেই বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। স্বাগতিক ইরাকের কাছে বাংলাদেশের তরুণ ফুটবলারদের হারের ব্যবধান ৬-০।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 01:14 AM

Updated : 23 Aug 2022, 07:04 PM

মঙ্গলবার ইরাকের এরবিল শহরে বিজয়ীদের পক্ষে দুটি করে গোল করেন মাহাদি ও শেরকো। অন্য দুই গোলদাতা বাশার ও সাজ্জাদ।

ইরাকে রওনা দেয়ার আগে এক সংবাদ সম্মেলনে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্বে ওঠার লক্ষ্যের কথা জানিয়েছিলেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ রেনে কোস্টার। তবে প্রথম ম্যাচেই বিধ্বস্ত হওয়ায় সেই সম্ভাবনা প্রায় শেষ।

১০ অক্টোবর বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ কুয়েত। আর ১২ অক্টোবর নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের সঙ্গে লড়াই।

এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাইপর্বে ৩৮ টি দল ৯টি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। বাংলাদেশ খেলছে ‘সি’ গ্রুপে।

পুরনো খবর:

অনূর্ধ্ব-১৯ দলের ইরাক ‘অভিযান’