২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজির টানা দ্বিতীয় জয়

বিপুল অর্থ ব্যয়ে দল গড়া পিএসজি ফরাসি লিগের মতো ইউরোপ সেরাদের মঞ্চেও সাফল্য পেয়ে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে বুধবার পর্তুগালের বেনফিকাকে ৩-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 10:43 AM

Updated : 13 Oct 2022, 02:59 PM

ঘরের মাঠে পিএসজির জয় নিশ্চিত করতে জোড়া গোল করেন সুইডেনের স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ।

ম্যাচের পঞ্চম মিনিটেই ফরাসি লিগ চ্যাম্পিয়নদের এগিয়ে দেন ইব্রাহিমোভিচ। ডাচ ডিফেন্ডার গ্রেগরি ফন দার ভিলের পাস থেকে গোলটি করেন তিনি।

২০ মিনিট বাদে ইতালির মিডফিল্ডার মার্কো ভেরাত্তির পাস থেকে ব্যবধান বাড়ান ব্রাজিলের ডিফেন্ডার মারকুইনহোস।

Image
পিএসজির জয়ে জোড়া গোল করে মূল অবদান রাখেন ইব্রাহিমোভিচ।

পিএসজির জয়ে জোড়া গোল করে মূল অবদান রাখেন ইব্রাহিমোভিচ।

Image
ম্যাচ শেষে দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন পিএসজির জয়ের নায়ক ইব্রাহিমোভিচ।

ম্যাচ শেষে দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন পিএসজির জয়ের নায়ক ইব্রাহিমোভিচ।

ম্যাচের ৩০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন স্বাগতিকদের সবচেয়ে বড় তারকা ইব্রাহিমোভিচ। ব্রাজিল মিডফিল্ডার থিয়েগো মোত্তার কর্নার থেকে লক্ষভেদ করেন তিনি।

বিরতির পর বেনফিকা কিছুটা ঘুরে দাড়ানোর চেষ্টা করলেও গোলের দেখা পায়নি। ব্যবধান বাড়াতে পারেনি প্যারিসের দলটিও।

‘সি’ গ্রুপের অপর ম্যাচে গ্রিসের অলিম্পিয়াকোসও ৩-০ গোল হারিয়েছে বেলজিয়ামের অ্যান্ডারলেখটকে। গ্রিক দলটির পক্ষে হ্যাটট্রিক করেন স্ট্রাইকার কন্সট্যান্টিনোস মিত্রোগ্লু।

টানা দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পিএসজি। সমান তিন পয়েন্ট করে নিয়ে পরের দুই স্থানে আছে অলিম্পিয়াকোস ও বেনফিকা।