২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুভেন্টাসকে রুখে দিল গালাতাসারাই

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের দ্বিতীয় রাউন্ডে জুভেন্টাসকে রুখে দিয়েছে তুরস্কের ক্লাব গালাতাসারাই। বুধবার রাতে উত্তেজনায় ভরা ‘বি’ গ্রপের ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 10:08 AM

Updated : 13 Oct 2022, 02:59 PM

পুরনো খবর:

রোনালদোর জোড়া গোলে রিয়ালের জয়

প্রতিপক্ষের স্টেডিয়ামে ম্যাচের ৩৬ মিনিটে ডিফেন্ডার লিওনারো বোনুচ্চির ভুলে বল পেয়ে সুযোগ হাতছাড়া করেননি গালাতাসারাইয়ের স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা। গোলরক্ষক বুফ্ফনকে পরাস্ত করে বল জালে জড়ান আইভরি কোস্টের এই তারকা।

পিছিয়ে পড়া জুভেন্টাস দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠলেও সুপরিকল্পিত আক্রমণের অভাবে সুযোগ হাতছাড়া হতে থাকে। অবশেষে ৭৮ মিনিটে চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদালের সফল পেনাল্টিতে কাঙ্খিত গোল পায় স্বাগতিকরা।

নয় মিনিট বাদে এগিয়েও যায় জুভেন্টাস। আর্জেন্টিনার স্ট্রাইকার কার্লোস তেভেসের শট প্রতিপক্ষের দেয়ালে বাধা পেলেও বল দখলে নিয়ে দারুণ এক ক্রস করেন তারকা মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো। ঐ ক্রস থেকে হেড করে দলকে এগিয়ে নেন ফরোয়ার্ড ফ্যাবিও কুয়েগলিয়ারেল্লা।

কিন্তু পরের মিনিটেই দ্রগবার পাস থেকে গোল কেরে সমতা আনেন তুরস্কের ফরোয়ার্ড উমুত বুলুত।

Image
চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাস ও গালাতাসারাইয়ের মধ্যকার ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়।

চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাস ও গালাতাসারাইয়ের মধ্যকার ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়।

গালাতাসারাইয়ে কোচ রবের্তো মানচিনির অভিষেকটা মন্দ হলো না। দুই দিন আগেই দলটির দায়িত্ব নেন ম্যানচেস্টার সিটির সাবেক এই কোচ।

দ্বিতীয় রাউন্ড শেষে 'বি' গ্রুপের শীর্ষে আছে স্পেনের রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে ক্রিস্টিয়ানো রোনালদো ও আনহেল ডি মারিয়ার জোড়া গোলে কোপেনহেগেনকে ৪-০ গোলে হারিয়েছে তারা।

প্রথম রাউন্ডে কোপেনহেগেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল জুভেন্টাস। দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট পেয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে তুরিনোর এই দলটির।

ডেনমার্কের ক্লাব কোপেনহেগেন ও গালাতাসাইয়ের পয়েন্ট ১।