ডর্টমুন্ডের সহজ জয়
প্রথম ম্যাচের হতাশা ভুলে ইউরোপ সেরার মঞ্চে জয়ের দেখা পেয়েছে গতবারের রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ড। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের অলিম্পিক মার্সেইকে ৩-০ গোলে হারিয়েছে জার্মানির দলটি।
প্রথম রাউন্ডে ইতালির নাপোলির কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল বরুসিয়া।
মঙ্গলবার নিজেদের মাঠে ১৯ মিনিটে পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ত লেভানদোভস্কির গোলে এগিয়ে যায় বরুসিয়া। ডিফেন্ডার এরিক ডার্ম, মার্কিন মিডফিল্ডার হেনরিখ ও ফরোয়ার্ড মার্কো রয়েসের পরিকল্পিত আক্রমণ থেকে বল পান লেভানদোভস্কি। আর তা থেকে সহজেই লক্ষ্যভেদ করেন তিনি।
প্রথমার্ধে আরো বেশ কয়েকটি সহজ সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি জার্মান দলটি।
ফ্রান্সের অলিম্পিক মার্সেইকে ৩-০ গোলে হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। ছবি: রয়টার্স
বরুসিয়ার তৃতীয় আর লেভানদোভস্কির দ্বিতীয় গোলটি ৮০ মিনিটে। বল পায়ে বিপদজনক সীমানায় ঢুকে পড়া রয়েসকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি, যা থেকে দলের জয় নিশ্চিত করেন ২৫ বছর বয়সী লেভানদোভস্কি।
‘এফ’ গ্রুপের অপর ম্যাচে মেসুত ওজিলের নৈপুণ্যে টানা দ্বিতীয় জয় পেয়েছে আর্সেনাল। শক্তিশালী নাপোলিকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে শীর্ষে থাকা দলটি।
