২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওজিলের নৈপুণ্যে নাপোলিকে হারালো আর্সেনাল

এমিরেটস স্টেডিয়ামে এবারো জয়ের স্বাদ পাওয়া হলো না রাফায়েল বেনিতেসের। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালের কাছে ২-০ গোলে হেরেছে তার দল নাপোলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 02:58 PM

Updated : 13 Oct 2022, 02:59 PM

পুরনো খবর:

ডর্টমুন্ডের সহজ জয়

আর্সেনালের জয়ের নায়ক এ মৌসুমেই রিয়াল মাদ্রিদ থেকে যোগ দেয়া মেসুত ওজিল। জার্মানির এই মিডফিল্ডার একটি দৃষ্টিনন্দন গোল করা ছাড়াও অবদান রেখেছেন অন্যটিতে।

ছয় বছর লিভারপুলের কোচ থাকার সময় আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে কখনই জয় পাননি বেনিতেস। কিন্তু এবার তার নতুন দল নাপোলির অজেয় রূপ বেনিতেসকে স্বপ্ন দেখাচ্ছিল আক্ষেপ ঘোচানোর।

কিন্তু ম্যাচের সাত মিনিটেই গোল হজম করে ফেলে নাপোলি। ওয়েলস ফরোয়ার্ড অ্যারন রামজির ক্রস থেকে বলটাকে দারুণ ভঙ্গিমায় জালে ঠেলে দেন ওজিল।

Image
মেসুত ওজিলের গোল।

মেসুত ওজিলের গোল।

Image
গোলের পর ওজিলের উচ্ছ্বাস।

গোলের পর ওজিলের উচ্ছ্বাস।

Image
আর্সেনালের জয়ের নায়ক এ মৌসুমেই রিয়াল মাদ্রিদ থেকে যোগ দেয়া মেসুত ওজিল। ছবি: রয়টার্স

আর্সেনালের জয়ের নায়ক এ মৌসুমেই রিয়াল মাদ্রিদ থেকে যোগ দেয়া মেসুত ওজিল। ছবি: রয়টার্স

Image
গোলের আর্সেনালের ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স

গোলের আর্সেনালের ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স

খানিক বাদে আবার উল্লাসে মাতে এমিরেটস স্টেডিয়াম। এবার ওজিলের পাস থেকে জালের উপরের অংশে বল জড়ান ফরাসি স্ট্রাইকার অলিভিয়ে জিরুদ।

জোড়া গোল খেয়ে হতভম্ব নাপোলিকে প্রথমার্ধের পুরোটা সময় জুড়ে বলের দখল পেতেই যুদ্ধ করতে হয়েছে। স্বাগতিকরা একরকম তাদের দমিয়েই রেখেছিল।

দ্বিতীয়ার্ধে কয়েকটি সুযোগ অবশ্য পেয়েছিল ইতালির সেরি-আতে এখন পর্যন্ত অপরাজিত দলটি, তবে তার কোনোটিতেই ছিল না পরিকল্পনার ছাপ।

গত মে মাসে নাপোলির কোচ হিসেবে যোগ দেয়া বেনিতেসের এটাই প্রথম হার। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ থাকা অবস্থায় চ্যাম্পিয়ন্স লিগে এই জয়ে এখন আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন আর্সেন ভেঙ্গার শিষ্যরা।

Image
এমিরেটস স্টেডিয়ামে এবারো জয়ের স্বাদ পাওয়া হলো না রাফায়েল বেনিতেসের। ছবি: রয়টার্স

এমিরেটস স্টেডিয়ামে এবারো জয়ের স্বাদ পাওয়া হলো না রাফায়েল বেনিতেসের। ছবি: রয়টার্স

Image
ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে থাকা অবস্থায় চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে জয় পেল আর্সেন ভেঙ্গার শিষ্যরা। ছবি: রয়টার্স

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে থাকা অবস্থায় চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে জয় পেল আর্সেন ভেঙ্গার শিষ্যরা। ছবি: রয়টার্স

নিজেদের প্রথম ম্যাচে অলিম্পিক মার্সেইকে ২-১ গোলে হারানো আর্সেনাল ছয় পয়েন্ট নিয়ে আছে গ্রুপের শীর্ষে। আর তৃতীয় স্থানে আছে আগের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে একই ব্যবধানে হারানো নাপোলি।

মঙ্গলবার রাতে ‘এফ’ গ্রুপের অন্য ম্যাচে বর্তমান রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ড ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্সের দল অলিম্পিক মার্সেইকে।