২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির চোটে ভাগ্য খুললো ইকারদির

লিওনেল মেসির চোটে জাতীয় দলের দরজা খুলেছে মাউরো ইকার্দির। বিশ্বকাপ ফুটবলের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনার শেষ দুটি ম্যাচের দলে ডাক পেয়েছেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 03:42 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

শনিবার লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে ম্যাচে চোট পান বার্সেলোনা তারকা মেসি। বার্সেলোনা তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, দুই থেকে তিন সপ্তাহ খেলতে পারবেন না চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার।

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে আর্জেন্টিনার সবার আগে ব্রাজিল বিশ্বকাপ নিশ্চিত হলেও কোচ আলেহান্দ্রো সাবেইয়া লিওনেল মেসিসহ ইউরোপীয় লিগে খেলা তারকা ফুটবলারদের আগামী দুটি ম্যাচের দলে রাখেন। এখন মেসির জায়গাতেই সুযোগ পেলেন ২০ বছর বয়স্ক ইকার্দি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে বলা হয়. সাবেলা পেরু ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ডেকেছেন ইন্টার মিলানের ফরোয়ার্ড মাউরো ইকার্দিকে।"

আগামী ১১ অক্টোবর বুয়েনস আইরেসে পেরু এবং চার দিন পর মন্তেভিদিওতে উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

পুরনো খবর:

প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের বাছাইয়ে শক্তিশালী আর্জেন্টিনা দল
মাঠের বাইরে চোটগ্রস্ত মেসি