বিশ্বকাপের বাছাইয়ে শক্তিশালী আর্জেন্টিনা দল
লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে সবার আগে ব্রাজিল বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবুও কোচ আলেহান্দ্রো সাবেইয়া আগামী দুটি ম্যাচের জন্য ডেকেছেন লিওনেল মেসিসহ ইউরোপীয় লিগে খেলা তারকা ফুটবলারদের।
আগামী ১১ অক্টোবর বুয়েনস আইরেসে পেরু এবং চার দিন পর মন্তেভিদিওতে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের দলে আছেন বার্সেলোনা তারকা মেসি, ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার স্যার্হিও আগুয়েরো ও নাপোলির ফরোয়ার্ড গনসালো হিগুয়াইন।
উরুর চোটে ভুগতে থাকা বার্সেলোনা মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানোকেও দলে রেখেছেন সাবেইয়া।
তবে জুভেন্টাসের স্ট্রাইকার কার্লোস তেভেস আর পিএসজির মিডফিল্ডার হ্যাভিয়ের পাসতোরে উপেক্ষিতই রয়ে গেছেন।
এ মাসের প্রথম দিকে প্যারাগুয়েকে ৫-২ গোলে উড়িয়ে দেয় ২০১৪ সালের বিশ্বকাপ নিশ্চিত করে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনা দল:
গোল রক্ষক: স্যার্হিও রোমেরো (মোনোকো), মারিয়ানো আনদুহার (কাতানিয়া)
ডিভেন্ডার: উগো কামপাগনারো (ইন্টার মিলান), ফেদেরিকো ফেরনান্দেস (নাপোলি), পাবলো সাবালেতা (ম্যান সিটি), ফাবরিসিও কোলোস্সিনি (নিউক্যাসল), মার্কোস রোহো (লিসবন), এসেকিয়েল গারায় (বেনফিকা), ক্রিস্টিয়ান আনসালদি (জেনিত), হোসে বাসান্তা (মনতেরেই)।
মিডফিল্ডার: হাভিয়ের মাসচেরানো (বার্সেলোনা), আনহেল ডি মারিয়া (রিয়াল মাদ্রিদ), এভার বানেগা (ভ্যালেন্সিয়া), আগুস্তো ফেরনান্দেস (সেলতা ভিগো), রিকার্দো আলভারেস (ইন্টার মিলান), লুকাস বিগলিয়া (লাৎসিও), হোসে সোসা (মেতাল্লিস্ত), এরিক লামেলা (টটেনহাম)
ফরোয়ার্ড : লিওনেল মেসি (বার্সেলোনা), রদ্রিগো পালাসিও (ইন্টার মিলান), গনসালো হিগুয়াইন (নাপোলি), স্যার্হিও আগুয়েরো (ম্যান সিটি), এসেকিল লাভেসি (পিএসজি)
