২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসি মিলানের নাটকীয় ড্র

ইতালির সেরি-আতে এসি মিলানের দু:সময় যেন কাটছেই না। বুধবার বোলোনিয়ার মাঠে প্রথমে এগিয়ে গিয়েও পরাজয়ের শঙ্কায় পড়ে গিয়েছিল তারা। শেষ পর্যন্ত ৩-৩ সমতায় শেষ হয় নাটকীয়তায় ভরা ম্যাচটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 10:09 AM

Updated : 13 Oct 2022, 02:58 PM

পাঁচ ম্যাচে মিলানের এটি দ্বিতীয় ড্র’, তারা হেরেছেও দু'বার। এ পর্যন্ত তাদের একমাত্র জয় দ্বিতীয় ম্যাচে, ক্যালিয়ারির বিপক্ষে ৩-১ গোলে। ধারাবাহিক ব্যর্থতার কারণে মাত্র পাঁচ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে চলে গেছে দলটি। আর ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রোমা।

স্তাদিও রেনাতোয় ১২ মিনিটে মিডফিল্ডার আন্দ্রেয়া পলির গোলে এগিয়ে যায় অতিথি মিলান। তবে ৩৩ মিনিটে উরুগুয়ের মিডফিল্ডার সেবাস্তিয়ান সুয়ারেসের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে আবার গোল করে সুয়ারেস এগিয়ে দেন বোলোনিয়াকে। এর পর আর্জেন্টিনার স্ট্রাইকার এসেকিয়েল ক্রিস্তালদো গোল করলে আরেকটি হারের শঙ্কা জেগে ওঠে মিলান শিবিরে।

তবে ৮৯ মিনিটে ব্রাজিলের স্ট্রাইকার রবিনিয়ো ও ডিফেন্ডার ইনাৎসিও আবাতের গোলে স্বস্তির এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মিলান।