২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাপোলির হোঁচট, শীর্ষে রোমা

ইতালির সর্বোচ্চ ফুটবল লিগ সেরি-আতে প্রথমবারের মতো পয়েন্ট খুঁইয়েছে গতবারের রানার্স-আপ নাপোলি। ঘরের মাঠে সাসসুয়োলোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 09:48 AM

Updated : 23 Aug 2022, 06:58 PM

তবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রোমার জয়ের ধারা অব্যাহত রয়েছে। সাম্পদোরিয়াকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে তারা।

এই জয়ের ফলে শীর্ষস্থান ধরে রেখেছে রোমা। পাঁচ ম্যাচের সবকটিতে জেতা রোমার পয়েন্ট ১৫। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে নাপোলি।

নাপোলির মাঠ স্তাদিও সান পাওলোয় দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। ১৫ মিনিটে সুইস মিডফিল্ডার ব্লেরিম জেমাইলির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু পাঁচ মিনিট বাদেই দর্শকদের হতাশায় ডোবান সাসসুয়োলোর স্ট্রাইকার সিমোনে জাজা।

সাম্পদোরিয়ার মাঠ স্তাদিও কম্যুনালে রোমার পক্ষে গোল দুটি করেন ফরাসি ডিফেন্ডার মেহদি বেনাতিয়া ও আইভরি কোস্টের ফরোয়ার্ড জারভিনহো।

ইনজুরি সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক ডিফেন্ডার আন্তোনিও বারিল্লা।

বোলোনিয়ার মাঠে প্রথমে এগিয়ে গিয়েও পরাজয়ের শঙ্কায় পড়ে গিয়েছিল মিলান। শেষ পর্যন্ত ৩-৩ সমতায় শেষ হয় নাটকীয়তায় ভরা ম্যাচটি।

আর শিয়েভোর বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস।

দিনের অন্যান্য ম্যাচে লাৎসিও ৩-২ গোলে কাতানিয়াকে ও পার্মা ৪-৩ গোলে আতালান্তাকে হারিয়েছে। তাছাড়া লিভোরনো ও ক্যালিয়ারির মধ্যকার ম্যাচটি ১-১ এবং তুরিনো ও হেলাস ভেরোনার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

সেরি আর পয়েন্ট তালিকা:

দল

ম্যাচ

জয়

ড্র

পরাজয়

গোল পার্থক্য

পয়েন্ট

রোমা

৫

৫

০

০

১১

১৫

নাপোলি

৫

৪

১

০

৮

১৩

জুভেন্টাস

৫

৪

১

০

৬

১৩

ইন্টার মিলান

৪

৩

১

০

১২

১০

ফিওরেন্তিনা

৪

৩

১

০

৬

১০

পুরনো খবর:

এসি মিলানের নাটকীয় ড্র
আত্মঘাতী গোলে জিতলো জুভেন্টাস