চেলসির স্বস্তির জয়
সময়টা ভালো যাচ্ছিল না চেলসির। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) এভারটন এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বাসেলের কাছে হেরে ভীষণ চাপের মধ্যে ছিলেন তাদের কোচ জোসে মরিনিয়ো। তবে শনিবার ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়ে লিগের শীর্ষে উঠে গেছে চেলসি।
পাঁচ ম্যাচ থেকে চেলসি ও লিভারপুল দুই দলেরই সংগ্রহ ১০ পয়েন্ট করে। তবে শনিবারই সাউথহ্যাম্পটনের কাছে ১-০ গোলে হেরে যাওয়া লিভারপুলের চেয়ে গোল গড়ে এগিয়ে আছে চেলসি।
চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচে হেরে ভীষণ চাপের মধ্যে ছিলেন তাদের কোচ জোসে মরিনিয়ো।
জন ওবি মিকেলের গোলে জয় নিশ্চিত হয়ে যায় চেলসির।
চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে কিক-অফের পর প্রথম দশ মিনিটের মধ্যে ভালো দুটো সুযোগ পেয়েছিল ফুলহ্যাম। চতুর্থ মিনিটে ড্যামিয়েন ডাফের ক্রসে ঠিকভাবে হেড করতে পারেনি সিডওয়েল। আর দশম মিনিটে পার্কারের ক্রস থেকে বলে ভালোভাবে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন বেন্ট।
বিরতির ঠিক আগে গোল করার প্রথম সুযোগ আসে চেলসির সামনে। কিন্তু জটলা থেকে ইভানোভিচের তীব্র গতির শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ফুলহ্যামের গোলরক্ষক।
চেলসির প্রথম গোলদাতা ব্রাজিল স্ট্রাইকার অস্কার।
দুই মিনিট পরই অবশ্য সমতা ফেরাতে পারতো ফুলহ্যাম। কিন্তু কাসামির ফ্রি-কিক থেকে আবার সিডওয়েলের হেড লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় মরিনিয়োর দল।
জন ওবি মিকেলের গোলে জয় নিশ্চিত হয়ে যায় চেলসির।
