২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালের শুভসূচনা

জয় দিয়েই চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে ইংল্যান্ডের আর্সেনাল। ফ্রান্সের ক্লাব মার্সেইকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে আর্সেন ভেঙ্গার শিষ্যরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 09:45 AM

Updated : 13 Oct 2022, 02:58 PM

পুরনো খবর:

ডর্টমুন্ডকে হারালো নাপোলি

ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ফ্রান্সের স্তাদে ভেলোদ্রোমে স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলের কেউই তেমন কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্যই দারুণ একটা সুযোগ পান মার্সেইয়ের ডিফেন্ডার রোড ফান্নি। তবে তার দারুণ ভলি একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

৬০ মিনিটে আর্সেনালের জার্মানির ডিফেন্ডার পার মার্তেস্যাকারের ভুলে আরো একবার এগিয়ে যাওয়ার সুযোগ পায় স্বাগতিকরা। তবে গোল-লাইনের কিনারা থেকে হেড করে বল বিপদমুক্ত করেন ইংল্যান্ডের ডিফেন্ডার কাইরন গিবস।

অবশেষে ৬৫ মিনিটে ‘গানার্স’ নামে পরিচিতি আর্সেনালকে প্রথম এগিয়ে নেন ইংল্যান্ড ফরোয়ার্ড থিও ওয়ালকট। দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন তিনি।

আর ৮৪ মিনিটে অতিথিদের জয় নিশ্চিত করেন অ্যারন রামজি। গিবসের পাস থেকে গোলটি করেন ও মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এই ওয়েলস মিডফিল্ডার।

ইনজুরি সময়ে পেনাল্টি থেকে মার্সেইয়ের পক্ষে স্বান্তনাসূচক গোলটি করেন স্ট্রাইকার জর্ডান আইয়ু।

অ্যাস্টন ভিলার কাছে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ হারার পর এ নিয়ে টানা ছয়টি ম্যাচ জিতলো আর্সেনাল।

অন্যদিকে, ‘এফ’ গ্রুপের অপর ম্যাচে দশজনের বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়েছে নাপোলি।