ম্যান সিটির সহজ জয়
সহজ জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে ম্যানচেস্টার সিটি।
মঙ্গলবার রাতে ‘ডি’ গ্রুপে চেক প্রজাতন্ত্রের ভিক্তর প্লাজেনকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।
দলের হয়ে গোল করেছেন এদিন জেকো, ইয়াইয়া তোরে এবং স্যার্হিও অ্যাগুয়েরো। তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
গত দুই মৌসুমে ইউরোপের সেরা ক্লাবের প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ম্যান সিটিকে। এবার তার পুনরাবৃত্তি ঠেকাতে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা।
ডুসান অ্যারেনায় ৭ মিনিটেই এগিয়ে যেতে পারতো ম্যান সিটি। অ্যাগুয়েরোর কাছ থেকে সুবিধাজনক জায়গা পেয়েও বারের ওপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন নাভাস।
২৩ মিনিটে আরেকটি সহজ সুযোগ নষ্ট হয় জেকোর ব্যর্থতায়। কোলারভের ক্রস থেকে মাত্র তিন গজ দূর থেকেও গোলরক্ষকের কাছে বল পাঠান তিনি।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে মাত্র ৯ মিনিটে তিনবার স্বাগতিকদের জালে বল পাঠিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করে ম্যান সিটি।
৫ মিনিট পর ব্যবধান ২-০ করে ফেলেন তোরে। ৩০ গজ দূর থেকে নেয়া তার জোরালো শট ঠেকানোর কোনো সুযোগই ছিল না স্বাগতিক গোলরক্ষকের। ৫৭ মিনিটে দলের জয় নিশ্চিত করা গোলটি আসে অ্যাগুয়েরোর পা থেকে।
‘ডি’ গ্রুপের অন্য খেলায় বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ একই ব্যবধানে হারিয়েছে রাশিয়ার সিএসকেএ মস্কোকে।
