২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা ৩ ম্যাচে জিতলো রোমা

ইতালির সেরি আতে টানা তৃতীয় ম্যাচ জিতেছে রোমা। সোমবার রাতে পারমাকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রানসেস্কো টট্টির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 10:47 AM

Updated : 23 Aug 2022, 06:55 PM

রোমার হয়ে গোল করেছেন 'চির সবুজ' টট্টি। এটা রোমার হয়ে তার ২২তম মৌসুম।

এবার খেলোয়াড় কিনতে অনেক অর্থ ঢালা রোমা ও নাপোলি কেবল সেরি আতে প্রথম তিনটি ম্যাচ জিতলো।

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল রোমা। তবে দ্বিতীয়ার্ধে আলেস্সান্দ্রো ফ্লোরেনসির গোলে সমতা আনে রোমা।

ম্যাচের ৭০ মিনিটে পিএসভি আইন্দহোফেন থেকে আসা ডাচ মিডফিল্ডার কেভিন স্ট্রুটমানের পাসে গোল করে দলকে এগিয়ে দেন ৩৬ বছর বয়স্ক টট্টি। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন স্ট্রুটমান।

তিন ম্যাচ থেকে পারমার সংগ্রহ এক পয়েন্ট।

পয়েন্ট তালিকা:

 

ম্যাচ

জয়

ড্র

হার

গোল পার্থক্য

পয়েন্ট

নাপোলি

৩

৩

০

০

৭

৯

রোমা

৩

৩

০

০

৭

৯

ইন্টার মিলান

৩

২

১

০

৫

৭

ফিওরেন্তিনা

৩

২

১

০

৪

৭

জুভেন্টাস

৩

২

১

০

৪

৭

পুরনো খবর:

নাপোলির জয়, দুই মিলানের ড্র