২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাপোলির জয়, দুই মিলানের ড্র

পুরনো ঠিকানায় প্রত্যাবর্তনের শুরুটা সুখকর হলো না কাকার। শনিবার রাতে তুরিনোর মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরেছে তার দল এসি মিলান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 10:11 AM

Updated : 13 Oct 2022, 02:57 PM

পুরনো খবর:

মিলানে আবার অভিষেক হচ্ছে কাকার

তবে মিলান না পারলেও জিতেছে নাপোলি। আতালান্তাকে ২-০ গোলে হারিয়েছে গতবারের রানার্সআপরা।

আর ইতালিয়ান সেরি-আ’র প্রথম বড় ম্যাচে ম্যাচে ইন্টার মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস।

মিলানের নাটকীয় ড্র

তুরিনোর মাঠ স্তাদিও অলিম্পিকোয় ড্রটাও এসি মিলানের জন্য কম স্বস্তির নয়। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৪৭ ও ৭১ মিনিটে যথাক্রমে মিডফিল্ডার দানিলো দামব্রোসিও এবং ফরোয়ার্ড অ্যালেস্সিও চের্চির গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা।

Image
পেনাল্টি থেকে বালোতেল্লির সমতা ফেরানো গোল।

পেনাল্টি থেকে বালোতেল্লির সমতা ফেরানো গোল।

ফলে আরেকটি হারের শঙ্কা জেগে ওঠে মিলান শিবিরে। অতিথিরা গোল পরিশোধের কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। কিন্তু শেষ আট মিনিটের নাটকীয়তায় ঠিকই সমতায় ফেরে তারা।

৯০ মিনিট শেষ হতে তখন বাকি মিনিট দুয়েক। অদ্ভুত এক গোলে ব্যবধান কমান ঘানার মিডফিল্ডার সুলেইমান মুনতারি। শট করতে গিয়ে পিছলে পড়েন তিনি। তারপরও এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল গড়িয়ে জালে ঢুকে পড়ে।

ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে দলকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন স্ট্রাইকার মারিও বালোতেল্লি; কিন্তু তার সদ্ব্যবহার করতে পারেননি।

Image
এসি মিলানে অধিনায়ক হিসেবে খেলেন কাকা।

এসি মিলানে অধিনায়ক হিসেবে খেলেন কাকা।

ম্যাচের শেষ মুহূর্তে ডি বক্সের ভেতর মিডফিল্ডার আন্দ্রেয়া পলিকে তুরিনোর এক খেলোয়াড় ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকে বল জালে জড়িয়ে মূল্যবান একটি পয়েন্ট তুলে নেন বালোতেল্লি। ম্যাচ তখন গড়িয়েছে অতিরিক্ত সময়ের ৬ মিনিটে।

ম্যাচে নজর কাড়তে ব্যর্থ ব্রাজিলের মিডফিল্ডার কাকাকে ৭০ মিনিটে তুলে নেন কোচ মাস্সিমিল্লিয়ানো আল্লেগ্রি।

শীর্ষে নাপোলি

Image
আতালান্তাকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে নাপোলি। ছবি: রয়টার্স

আতালান্তাকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে নাপোলি। ছবি: রয়টার্স

এদিকে স্তাদিও সান পাওলোয় স্বাগতিক নাপোলির পক্ষে গোল দু'টি করেছেন আর্জেন্টিনার স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন ও স্প্যানিশ ফরোয়ার্ড হোসে ক্যালেওন। যথাক্রমে ৭১ ও ৮১ মিনিটে লক্ষ্যভেদ করেন তারা।

৭৪ মিনিটে মিডফিল্ডার লুকা সিগারিনি জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিনত হয় আতালান্তা।

তিন ম্যাচের সবকটি জিতে নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে নাপোলি।

জুভেন্টাস-ইন্টার লড়াই অমীমাংসিত

Image
ইন্টার মিলানের গোলদাতা ইকারদি।

ইন্টার মিলানের গোলদাতা ইকারদি।

Image
ইন্টার মিলানের বিপক্ষে জুভেন্টাসকে সমতায় ফেরান ভিদাল

ইন্টার মিলানের বিপক্ষে জুভেন্টাসকে সমতায় ফেরান ভিদাল

গোলশূন্য প্রথমার্ধের পর ৭৩ মিনিটে স্ট্রাইকার মাউরো ইকারদির গোল এগিয়ে দেয় স্বাগতিক ইন্টারকে।

তবে দুই মিনিট পরই চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদালের দুর্দান্ত গোল সমতায় ফেরায় জুভেন্টাসকে।

তিন ম্যাচে সমান সাত পয়েন্ট নিয়ে নাপোলির পরেই আছে যথাক্রমে ইন্টার মিলান ও জুভেন্টাস আর চার পয়েন্ট নিয়ে এসি মিলানের অবস্থান ষষ্ঠ।

পয়েন্ট তালিকা:

 

ম্যাচ

জয়

ড্র

হার

গোল পার্থক্য

পয়েন্ট

নাপোলি

৩

৩

০

০

৭

৯

ইন্টার মিলান

৩

২

১

০

৫

৭

জুভেন্টাস

৩

২

১

০

৪

৭

রোমা

২

২

০

০

৫

৬

ফিওরেন্তিনা

২

২

০

০

৪

৬

এসি মিলান

৩

১

১

১

১

৪