২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসির প্রথম হার, জয়ে ফিরলো ম্যান ইউ

দ্বিতীয় বারের মতো চেলসির কোচের দায়িত্ব নেয়ার পর লিগে প্রথম হারের তেতো স্বাদ পেলেন জোসে মরিনিয়ো। শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) এভারটনের কাছে ১-০ গোলে হেরে গেছে তার দল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Sep 2013, 01:19 AM

Updated : 13 Oct 2022, 02:57 PM

পুরনো খবর:

আর্সেনালের জয়, ম্যান সিটির ড্র

এর আগে দুই ম্যাচ জয়হীন থাকার পর জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নবাগত ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।

এভারটনের মাঠ গুডিসন পার্কে মরিনিয়োর দলের সর্বনাশ স্টিভেন নাইসমিথের মাধ্যমে। বিরতির ঠিক আগে হেড থেকে স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন তিনি।

Image
দ্বিতীয় বারের মতো চেলসির কোচের দায়িত্ব নেয়ার পর লিগে প্রথম হারের স্বাদ পেলেন জোসে মরিনিয়ো। ছবি: রয়টার্স

দ্বিতীয় বারের মতো চেলসির কোচের দায়িত্ব নেয়ার পর লিগে প্রথম হারের স্বাদ পেলেন জোসে মরিনিয়ো। ছবি: রয়টার্স

২৭তম জন্মদিনে নিজেকে এর চেয়ে ভালো উপহার আর দিতে পারতেন না এই স্কটিশ স্ট্রাইকার।

এদিকে চতুর্থ ম্যাচে দ্বিতীয় জয় পেল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসির সঙ্গে গোলশূন্য ড্র করার পর গত ম্যাচে লিভারপুলের মাঠ থেকে ১-০ গোলের হার নিয়ে ফিরেছিল ইপিএলের সফলতম ক্লাবটি।

মাথার চোট থেকে ফিরে আসা ওয়েইন রুনি ম্যাচের শেষ দিকে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি প্রমাণ করেন, তিনি এখনও প্রথম একাদশে খেলার যোগ্য। মৌসুমের শুরুতে ময়েস জানিয়েছিলেন, প্রধান স্ট্রাইকার রবিন ফন পার্সির বদলি হিসেবেই শুধু সুযোগ পেতে পারেন রুনি।

৪ সেপ্টেম্বর অনুশীলন করতে গিয়ে কপাল কেটে গিয়েছিল ওয়েইন রুনির। তাই গত সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ডের দুই ম্যাচের একটিতেও খেলতে পারেননি তিনি। শনিবার মাথায় ব্যান্ডেজ নিয়ে পুরো ম্যাচেই খেলেন এই তারকা স্ট্রাইকার।

Image
মাথায় ব্যান্ডেজ নিয়ে পুরো ম্যাচেই খেলেন তারকা স্ট্রাইকার ওয়েইন রুনি। ছবি: রয়টার্স

মাথায় ব্যান্ডেজ নিয়ে পুরো ম্যাচেই খেলেন তারকা স্ট্রাইকার ওয়েইন রুনি। ছবি: রয়টার্স

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে শুরু থেকে একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পাচ্ছিল না ম্যান ইউ। ৩৮ মিনিটে রুনির দারুণ এক ক্রস থেকে ডি-বক্সের ওপরে থাকা ফন পার্সির জোরালো শট ক্রস বারে লেগে ফিরে এসে হতাশ করে স্বাগতিক-সমর্থকদের।

ছয় মিনিট পরেই অবশ্য তাদের হতাশা দূর হয়ে যায়। গোল করতে উদ্যত অ্যাশলি ইয়াংকে বক্সের মধ্যে দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডার কাগিশো দিকগাকোই ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এই সিদ্ধান্তের প্রতিবাদ করায় লাল কার্ডও দেখতে হয় দিকগাকোইকে। সুযোগটা কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন পার্সি।

Image
মাথায় ব্যান্ডেজ নিয়ে পুরো ম্যাচেই খেলেন তারকা স্ট্রাইকার ওয়েইন রুনি। ছবি: রয়টার্স

মাথায় ব্যান্ডেজ নিয়ে পুরো ম্যাচেই খেলেন তারকা স্ট্রাইকার ওয়েইন রুনি। ছবি: রয়টার্স

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা বজায় রাখে ‘রেড ডেভিলস’ নামে পরিচিত ম্যান ইউ। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের দেখা পাচ্ছিল না।

৭৪ মিনিটে ডি-বক্সের মধ্যে জটলায় বল পেয়েও রুনি লক্ষ্যভেদ করতে পারেননি।

তবে তার সাত মিনিট পর রুনির দুর্দান্ত ফ্রি-কিক তিন পয়েন্ট প্রাপ্তি নিশ্চিত করে দেয় ম্যান ইউর।

প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকা :

 

ম্যাচ

জয়

ড্র

হার

গোল পার্থক্য

পয়েন্ট

আর্সেনাল

৪

৩

০

১

৩

৯

টটেনহ্যাম

৪

৩

০

১

৩

৯

লিভারপুল

৩

৩

০

০

৩

৯

ম্যানচেস্টার সিটি

৪

২

১

১

৫

৭

ম্যানচেস্টার ইউনাইটেড

৪

২

১

১

৪

৭

চেলসি

৪

২

১

১

২

৭