২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের জয়, ফ্রান্সের ড্র

অনেকটাই ফিকে হয়ে গেল ফ্রান্সের সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার স্বপ্ন। জর্জিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে ফিরেছে ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 10:33 AM

Updated : 13 Oct 2022, 02:57 PM

পুরনো খবর:

ইংল্যান্ড ও ইতালির জয়
পর্তুগালের জয়ে রোনালদোর প্রথম হ্যাটট্রিক
জার্মানির জয়ে ক্লোসার রেকর্ড
দর্শক হয়েই থাকলেন সবচেয়ে দামি বেল

শুক্রবার রাতে অঘটনের জন্ম দেয়া এই বিশ্বকাপ বাছাই পর্বের খেলাটি হয়েছে জর্জিয়ার বরিস ইরোভনুলি স্টেডিয়ামে।

ফরাসিরা না পারলেও ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ‘আই’ গ্রুপের অপর ম্যাচে ঠিকই জিতেছে স্পেন। ফিনল্যান্ডকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়নরা।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির অলিম্পিক স্টেডিয়ামে স্পেনের পক্ষে গোল দুটি করেন যথাক্রমে ডিফেন্ডার জর্দি আলবা ও বদলি স্ট্রাইকার নেগ্রেদো। ১৮ ও ৮৬ মিনিটে গোল দুটি হয়।

এই জয়ের ফলে ছয় ম্যাচ থেকে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো মজবুত হলো স্পেনের। সমান ম্যাচে তিন জয় দুই ড্র ও একটি হারে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স।

ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্বের নয়টি গ্রুপ থেকে শীর্ষ স্থানে থাকা দেশগুলো সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে। আর আট শীর্ষ রানার্স-আপের মধ্যে প্লে-অফের মাধ্যমে আরো চারটি দেশ বিশ্বকাপে যাওয়ার সুযোগ পাবে।