২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির জয়ে ক্লোসার রেকর্ড

জার্মানির কিংবদন্তি ফুটবলার জার্ড মুলারের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছেন মিরোস্লাভ ক্লোসা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 01:41 PM

Updated : 13 Oct 2022, 02:57 PM

পুরনো খবর:

দর্শক হয়েই থাকলেন সবচেয়ে দামি বেল
ইংল্যান্ড ও ইতালির জয়
পর্তুগালের জয়ে রোনালদোর প্রথম হ্যাটট্রিক
স্পেনের জয়, ফ্রান্সের ড্র

অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচে প্রথম গোলটি করে এখন দেশের পক্ষে যৌথভাবে সর্বোচ্চ ৬৪টি গোলের মালিক হলেন এই স্ট্রাইকার।

শুক্রবার রাতে ‘সি’ গ্রুপে নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারায় জার্মানি।

তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পক্ষে ৩৪, ৫১ ও ৮৮ মিনিটে যথাক্রমে গোল তিনটি করেন স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা, মিডফিল্ডার টনি ক্রুস ও স্ট্রাইকার টমাস মুলার।

১২ বছরের কারিয়ারে জাতীয় দলের হয়ে ১২৯টি ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী ক্লোসা।

৬২টি ম্যাচ খেলে ৬৪টি গোল করেছিলেন জার্ড মুলার। ১৯৭৪ সাল থেকে জার্মানির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি তার একার ছিল, যাতে এখন ভাগ বসালেন ক্লোসা।

শুক্রবারের জয়ে সাত ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে জার্মানি। আর ১৪ পয়েন্ট নিয়ে তাদের পেছনে আছে সুইডেন।

গ্রুপের অন্য ম্যাচে সুইডেন ২-১ গোলে হারিয়েছে আয়ারল্যান্ডকে। অপর ম্যাচে কাজাখস্তান একই ব্যবধানে হারিয়েছে ফারো আইল্যান্ডসকে।

ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্বের নয়টি গ্রুপ থেকে শীর্ষ স্থানে থাকা দেশগুলো সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে। আর আট শীর্ষ রানার্স-আপের মধ্যে প্লে-অফের মাধ্যমে আরো চারটি দেশ বিশ্বকাপে যাওয়ার সুযোগ পাবে।

গ্রুপ সি: পয়েন্ট তালিকা

 খেলাজয়পয়েন্ট

জার্মানি

৭

৬

১৯

সুইডেন

৭

৪

১৪

অস্ট্রিয়া

৭

৩

১১

আয়ারল্যান্ড

৭

৩

১১

কাজাখস্তান

৭

১

৪

ফারো আইল্যান্ডস

৭

০

০