২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস ওপেনের সেমিতে নাদাল

স্বদেশী টমি রব্রেদোকো উড়িয়ে দিয়ে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনের সেমি-ফাইনালে পৌঁছেছেন স্পেনের রাফায়েল নাদাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 11:28 AM

Updated : 13 Oct 2022, 02:57 PM

পুরনো খবর:

জোকোভিচ, সেরেনার ভয় ধরানো জয়

বুধবার রাতে নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোর আর্থার অ্যাশ স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে নাদাল ৬-০, ৬-২, ৬-২ গেমে হারান রব্রেদোকে, সময় নেন মাত্র এক ঘণ্টা ৪০ মিনিট।

সুইস তারকা রজার ফেদেরারকে হারিয়ে শেষ আটে উঠেছিলেন রব্রেদো; কিন্তু নাদালের সামনে দাঁড়াতেই পারলেন না তিনি।

সেমি-ফাইনালে নাদাল খেলবেন ফ্রান্সের রিচার্ড গ্যাসকের বিপক্ষে। বুধবার অপর কোয়ার্টার-ফাইনালে চতুর্থ বাছাই স্পেনের ডাভিদ ফেরারকে হারিয়েছেন অস্টম বাছাই গ্যাসকে।

এর আগে নাদালের সঙ্গে ১০ বারের মুখোমুখিতে প্রতিবারই হেরেছিলেন ফ্রান্সের এই নতুন তারকা।

Image
ইউএস ওপেনে সেমি-ফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। ছবি: রয়টার্স

ইউএস ওপেনে সেমি-ফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। ছবি: রয়টার্স

মেয়েদের বিভাগে সেমি-ফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। স্লোভাকিয়ার দানিয়েলা হানতুকোভাকে ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন তিনি। শেষ চারে আজারেঙ্কার প্রতিপক্ষ অবাছাই ফ্লাভিয়া পেননেত্তা।

ইতালির পেননেত্তা স্বদেশী দশম বাছাই রবের্তা ভিঞ্চিকে হারিয়ে প্রথম বারের মতো কোনো গ্র্যান্ড স্লামের সেমি-ফাইনালে উঠেছেন।

মেয়েদের অপর সেমি-ফাইনালে মুখোমুখি হবেন শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও পঞ্চম বাছাই চীনের লি না।