২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোকোভিচ, সেরেনার ভয় ধরানো জয়

বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে পরের রাউন্ডে উঠেছেন দুই বিভাগের দুই শীর্ষ খেলোয়াড় নোভাক জোকোভিচ ও সেরেনা উইলিয়ামস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 11:48 AM

Updated : 13 Oct 2022, 02:56 PM

পুরনো খবর:

ইউএস ওপেন থেকে ফেদেরারের বিদায়

মেয়েদের বিশ্বের এক নম্বর সেরেনা উইলিয়ামস সেমি-ফাইনালে উঠেছেন প্রতিদ্বন্দ্বীদের ভয় ধরানো জয় নিয়ে। চমক দেখিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা স্পেনের কার্লা সুয়ারেস নাভারনোকে তিনি হারিয়েছেন ৬-০, ৬-০ গেমে।

Image
মেয়েদের বিভাগে বিশ্বের এক নম্বর সেরেনা উইলিয়ামস ইউএস ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন প্রতিদ্বন্দ্বীদের ভয় ধরানো জয় নিয়ে। ছবি: রয়টার্স

মেয়েদের বিভাগে বিশ্বের এক নম্বর সেরেনা উইলিয়ামস ইউএস ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন প্রতিদ্বন্দ্বীদের ভয় ধরানো জয় নিয়ে। ছবি: রয়টার্স

শেষ চারে সেরেনার প্রতিপক্ষ চীনের প্রথম কোনো টেনিস খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের সেমিফাইনালে ওঠা লি না। রাশিয়ার একাতেরিনা মাকারোভাকে কোয়ার্টার-ফাইনালে ৬-৪, ৬-৭, ৬-২ গেমে হারিয়েছেন পঞ্চম বাছাই লি না।

মেয়েদের দ্বিতীয় বাছাই বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে সার্বিয়ার আনা ইভানোভিচকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন।

ছেলেদের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচও প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন। চতুর্থ রাউন্ডে স্পেনের গ্রানোলের্সকে ২০১১ সালের চ্যাম্পিয়ন জোকোভিচ হারিয়েছেন ৬-৩, ৬-০, ৬-০ গেমে।

শেষ আটে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন ক্রিটেনের অ্যান্ডি মারেও। চতুর্থ রাউন্ডে ৬-৭, ৬-১, ৬-৪, ৬-৪ গেমে তিনি হারিয়েছেন উজবেকিস্তানের দেনিস ইসতোমিনকে। কোয়ার্টার-ফাইনালে তার প্রতিপক্ষ সুইজারল্যান্ডের স্তানিসলাস ভাভরিংকা।

নবম বাছাই ভাভরিংকা চতুর্থ রাউন্ডে হারিয়েছেন পঞ্চম বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বেরডিচকে।