২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপের 'বিশাল' বিজয়

স্ট্রাইকার আলী আশফাকের ডাবল হ্যাটট্রিকে সাফ ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে জিতেছে মালদ্বীপ। সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে তারা ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে দুর্বল শ্রীলঙ্কাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কাঠমান্ডু থেকে মাহমুদুল হাসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 09:19 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

মালদ্বীপের এই বড় জয়ে আলী আশফাক একাই করেন ৬ গোল। অপর চারটি গোল করেন আসাদুল্লাহ আব্দুল্লাহ, আলী ওমর, আলী ফাশির ও হাসান আদুম।

ম্যাচের ২১, ৪৫, ৫১, ৫৭, ৫৩ ও ৮৬ মিনিটে ছয়টি গোল করেন দলকে বড় জয় এনে দেন আশফাক।

এক ম্যাচে ছয় গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী করে তুললেন আশফাক।

শ্রীলঙ্কার রক্ষণভাগ এতোটাই দুর্বল ছিল যে, মালদ্বীপ আরো কয়েকটি গোল করলেও অবাক হওয়ার কিছু ছিল না।

সাফ ফুটবলে এটি সবচেয়ে বড় জয়ের রেকর্ড। এর আগে ২০০৫ সালে মালদ্বীপ ৯-১ গোল হারিয়েছিল আফগানিস্তানকে।

পুরনো খবর:

ভুটানকে হারিয়ে আফগানদের শুভ সূচনা