২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুন্দেসলিগার শীর্ষে বরুসিয়া

গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে পেছনে ফেলে জার্মান বুন্দেসলিগার শীর্ষে উঠে গেছে বরুসিয়া ডর্টমুন্ড। রোববার আইনট্রাখ্ট ফ্রাঙ্কফুর্টকে ২-১ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 12:59 AM

Updated : 25 Apr 2022, 07:12 PM

চার ম্যাচের সবগুলোতে জয় পাওয়া বরুসিয়ার সংগ্রহ ১২ পয়েন্ট। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গত মৌসুমে প্রথম জার্মান ক্লাব হিসেবে তিনটি শিরোপা জিতে নেয়া বায়ার্ন মিউনিখ।

ফ্রাঙ্কফুর্টের মাঠে গতবারের রানার্স-আপ বরুসিয়ার দুটো গোলই নবাগত হেনরিখ মাখিটারিয়ানের। বুন্দেসলিগায় মাত্র তৃতীয় ম্যাচ খেলতে নেমে দলকে দারুণ এক জয় উপহার দিয়েছেন আর্মেনিয়ার এই অ্যাটাকিং মিডফিল্ডার।

স্বাগতিকদের একমাত্র গোলদাতা চেক স্ট্রাইকার ভাতস্লাভ কাদলেত্স।

রোববার বুন্দেসলিগার অন্য ম্যাচে বসনিয়ার স্ট্রাইকার ভেদাদ ইবিসেভিচের হ্যাটট্রিকে হফেনহাইমের বিপক্ষে ৬-২ গোলের বিশাল জয় এনে দিয়েছে স্বাগতিক ভিএফবি স্টুটগার্টকে।

পুরনো খবর:

ফ্রেইবুর্গে হোঁচট বায়ার্ন মিউনিখের