অভিসারে গিয়ে আহত হিগুয়াইন
বান্ধবীকে নিয়ে নৌকাভ্রমণে গিয়েছিলেন নাপোলির আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন। কিন্তু কপাল মন্দ তার। পিছলে পড়ে মাথায় ব্যথা পেয়েছেন তিনি; চোয়ালে ও ভ্রুতে ১০টি সেলাই পড়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে ইতালির কাপরি দ্বীপের মারিনা পিক্কোলাতে। নতুন বান্ধবী লুসিয়া ফাবিয়ানি আর বন্ধুদের সঙ্গে ওই দ্বীপে বিলাসবহুল নৌকায় ঘুরতে গিয়েছিলেন হিগুয়াইন।
নৌকায় ওঠার সময় পিছলে পড়ে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই তাকে হাসপাতালে নেয়া হলে চোয়ালে আটটি ও ভ্রুতে দুটি সেলাই দেয়া হয়।
তবে ২৫ বছর বয়সী এই তারকাকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
আহত হওয়ার পর হাসপাতালে নেয়া হচ্ছে হিগুয়াইনকে
গত রোববার বোলোনিয়ার বিপক্ষে সেরি আতে প্রথম ম্যাচ খেলেন সম্প্রতি রিয়াল মাদ্রিদ থেকে নাপোলিতে যোগ দেয়া এই খেলোয়াড়। ম্যাচটি ৩-০ গোলে জিতেছিল নাপোলি।
