ইন্টার, নাপোলির শুভ সূচনা
ইতালিয়ান সেরি-আ জয় দিয়ে শুরু করেছে ইন্টার মিলান। রোববার জেনোয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা। তবে বোলোনিয়াকে ৩-০ গোলে হারিয়ে প্রথম রাউন্ড শেষে লিগের শীর্ষে আছে নাপোলি।
ঘরের মাঠে সমর্থকদের জয়ের আনন্দে ভাসালেও প্রথম গোলের জন্য দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয়েছে ইন্টার মিলানকে। ৭৫ মিনিটে জাপানের ডিফেন্ডার ইউতো নাগাতোমোর গোলে এগিয়ে যায় সেরি-আ’য় ১৮ বারের চ্যাম্পিয়নরা।
তবে গোল ব্যবধানে প্রথম রাউন্ড শেষে লিগের শীর্ষে আছে রাফা বেনিতেজের দল নাপোলি।
নিজেদের মাঠে হোসে কালেহনের গোলে এগিয়ে যাওয়ার পর দুই অর্ধে দুই গোল করেন স্লোভাকিয়ার মিডফিল্ডার মারেক হামসিক।
রোববার নিজেদের মাঠে তুরিনো ২-০ গোলে হারায় সেরি আ তে এ বছর ওঠা দল সাসসুয়োলোকে।
একই ব্যবধানে জয় পেয়েছে রোমাও। দানিয়েলে দি রস্সি আর আলেস্সান্দ্রো ফ্লোরেন্তসির গোলে লিভোরনোকে হারায় তারা।
অন্য ম্যাচে লাৎসিও ২-১ গোলে হারিয়েছে উদিনেসেকে।
