২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধারাভাষ্যে বারতোলি

চোখের জলে টেনিস ক্যারিয়ারকে বিদায় জানানো মারিওন বার্তোলি বেশি দিন টেনিসের বাইরে থাকতে পারলেন না। ইউএস ওপেনে ধারাভাষ্যকার হিসেবে তিনি কাজ করবেন ইউরো স্পোর্টসের হয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 05:49 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

আগামী ২৬ অগাস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বছরের শেষ এই গ্র্যান্ড স্লাম। এ সময় ইউরোস্পোর্ট ও ইউরোস্পোর্ট-২ এর ২৫০ ঘণ্টাব্যাপী গ্র্যান্ড স্লামের সরাসরি সম্প্রচারে ফরাসি ও ইংরেজি ভাষায় কাজ করবেন সাবেক ফরাসি এই তারকা।

সম্প্রতি সিনসিনাটি মাস্টার্স চলাকালে টেনিস বিশ্বকে থমকে দিয়ে বিদায় জানালেন উইম্বল্ডন চ্যাম্পিয়ন মারিওন বারতোলি।

দ্বিতীয় রাউন্ডে রোমানিয়ার সিমনো হালেপের কাছে হেরে যাওয়ার পর বারতোলি মিডিয়া কক্ষে গিয়ে সাংবাদিকদের হতভম্ব করে বলেন, "আমি আর পারছি না।"

মাত্র ছয় সপ্তাহ আগে জার্মানির সাবিন লিসিকিকে হারিয়ে উইম্বল্ডন শিরোপা জিতেছিলেন বারতোলি, যা তার একমাত্র গ্র্যান্ড স্লাম সাফল্য।

চোখের জল মুছতে মুছতে বারতোলি বলেন, "এটা ছিল আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। আমার সময় হয়েছে অবসর নেয়ার। আমি অনুভব করছি চলে যাওয়ার এটাই সময়।"

পুরনো খবর:

চোখের জলে বারতোলির বিদায়