২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোখের জলে বারতোলির বিদায়

টেনিস বিশ্বকে থমকে দিয়ে বিদায় জানালেন উইম্বল্ডন চ্যাম্পিয়ন মারিওন বারতোলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 05:21 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

সিনিসিনাটি মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে রোমানিয়ার সিমনো হালেপের কাছে হেরে যাওয়ার পর এ ঘোষণা দিয়েছেন ২৮ বছর বয়সী এই ফরাসি তারকা।

ম্যাচটি হারার পর বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সপ্তম বারতোলি মিডিয়া কক্ষে গিয়ে সাংবাদিকদের হতভম্ব করে বলেন, "আমি আর পারছি না।"

মাত্র ছয় সপ্তাহ আগে জার্মানির সাবিন লিসিকিকে হারিয়ে উইম্বল্ডন শিরোপা জিতেছিলেন বারতোলি, যা তার একমাত্র গ্র্যান্ডস্লাম সাফল্য।

চোখের জল মুছতে মুছতে বারতোলি বলেন, "এটা ছিল আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। আমার সময় হয়েছে অবসর নেয়ার। আমি অনুভব করছি চলে যাওয়ার এটাই সময়।"

এর আগে অবসর নেয়ার কোনো রকম ইঙ্গিতই দেয়নি বারতোলি। বরং মনে হচ্ছিল ইউএস ওপেনের আগে হার্ডকোর্ট মৌসুমের জন্য নিজেকে ভালোমতো প্রস্তুত করছেন তিনি।

হালেপের কাছে ৩-৬, ৬-৪, ৬-১ গেমে হেরে গিয়ে হঠাৎ তার অবসরের ঘোষণা তাই অবাক করেছে সংশ্লিষ্টদের।

আটটি ডাব্লিউটিএ টুর জেতা বারতোলি বলেন, "অবসরের সিদ্ধান্ত নেয়াটা আমার জন্য অনেক কঠিন। আমি অনেক দিন ধরে টেনিস খেলছি। আমার সবচেয়ে বড় স্বপ্ন সত্যি করার সুযোগও পেয়েছি। সবাই আমার উইম্বল্ডন শিরোপা জেতাই মনে রাথবে। কেউ আমার এখানে খেলা শেষ ম্যাচটি মনে রাখবে না।"