২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যালবাম বের হচ্ছে রোনালদোর বোনের

রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো একাই কেবল মাদ্রিদে রেকর্ড পারিশ্রমিকের চুক্তি করতে যাচ্ছেন না। তার ছোট বোনও স্পেনের রাজধানীতে একটি রেকর্ড কোম্পানির সঙ্গে গানের অ্যালবাম বের করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 03:16 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

রোনালদোর বোন কাচায়া আভেইরো প্রয়োজক কোম্পানি 'রেডওয়ান' এর সঙ্গে অ্যালবাম বের করার জন্য কাজ করছেন। এ কোম্পানি লেডি গাগা আর জেনিফার লোপেজের মতো তারকাদের সঙ্গীতে সাফল্য এনে দিয়েছে।

এই অ্যালবামের মাধ্যমে আভেইরোও আন্তর্জাতিক ক্যারিয়ারে সাফল্য পাওয়ার আশা করছেন।

আভেইরোর গান 'বুম সেম পারার' এরই মধ্যে ইউটিউবে ঝড় তুলেছে। মাদ্রিদের স্টুডিও থেকেই অন্য গানগুলো নিয়ে কাজ করছেন তিনি।

আগামী নভেম্বরে অ্যালবামটি বের হতে পারে। তার আগে সেপ্টেম্বরে মাদ্রিদে একটি কনসার্টে গাইবেন আভেইরো।

বোনকে নিয়ে গর্বিত রোনালদো বলেন, "আমি তার সাফল্যে খুবই আনন্দিত।"

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি রোনালদো ২০১৮ সাল পর্যন্ত নবায়ন করেছেন বলে জানিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা। নতুন এই চুক্তির ফলে বার্সলোনা তারকা লিওনেল মেসিকে ছাড়িয়ে স্প্যানিশ ফুটবলে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারে পরিণত হচ্ছেন এই পর্তুগিজ তারকা।

ক্রীড়া বিষয়ক এই সংবাদপত্র জানায়, নতুন চুক্তি অনুযায়ী রোনালদো আগামী ৫ বছর প্রতি মৌসুমে পাবেন ১ কোটি ৭০ লাখ ইউরো, যা মেসির পারিশ্রমিকের চেয়ে ১০ লাখ ইউরো বেশি।